মফস্বল সংবাদ

লক্ষ্মীপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করছে আনোয়ারা-মনসুর ফাউন্ডেশন

লক্ষ্মীপুরে আনোয়ারা-মনসুর ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে সম্প্রতি বিনামূল্যে প্রায় চার হাজার রোগীর চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। সদর উপজেলার পশ্চিম টুমচর ছফি উল্লাহ হাজী বাড়ি প্রাঙ্গণে দিনব্যাপী চক্ষু, ডায়াবেটিস ও মানসিকরোগ চিকিৎসা শিবিরে এ সেবা প্রদান করা হয়। সকাল ৯টায় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বাংলাদেশ জেলা ৩১৫ বি-২ এর জেলা গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার নাজমুল আহসান চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশন সভাপতি প্রফেসর শামসুদ্দিন আহমদ এর সভাপতিত্বে লায়ন্স ক্লাব অব ঢাকা সেন্ট্রাল ইস্ট প্রেসিডেন্ট লায়ন আবুল ফজল হামিদ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা এএফ জসীম উদ্দিন আহমদ, লায়ন এ বি মহিউদ্দিন, লায়ন মোবারক হোসেন, লায়ন আশফাকুর রহমান, লায়ন তমাল হোসেন, ডাঃ শফিক উদ্দিন আহমদ, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন, ২০২০ সালের মধ্যে বাংলাদেশ থেকে অন্ধত্ব দূর করার লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা জনগণের সেবা করতে চাই ।

অনুষ্ঠানে গভর্নর ফাউন্ডেশন সদস্যদের বিশেষ সম্মাননা দেন। পরে ঢাকা থেকে আগত অভিজ্ঞ ডাক্তাররা চিকিৎসাপত্র ও আয়োজকরা ঔষধ বিতরণ করেন। ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, সেবা নিতে আসা রোগীদের মধ্য থেকে শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চোখে লেন্স সংযোজন করানো হবে ।

-জাহাঙ্গীর হোসেন লিটন

 

     
lbheading